শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
সারাদেশ

নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়: নুরুল হক নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়: নুরুল হক নুর

নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গনঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, কোন কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে দেশ একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। কাজে আমরা চাই যে কোন মূল্যে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হউক।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, নির্বাচন খুবই সন্নিকটে, কাজেই এই মূহুর্তে কারো সাথে জোট করার সুযোগ নাই। আমরা নির্বাচনী প্রচারণা করছি। অনেক দল থেকে প্রার্থীরা আমাদের সাথে আসতে চায়। এনসিপি থেকেও কিছু নেতৃবৃন্দ আমাদের সাথে আসবে। এছাড়া জুলাই সনদ নিয়ে কোন জটিলতা নেই বলেও জানান তিনি।

হবিগঞ্জ জেলা গনঅধিকার পরিষদের সহ–সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ গনঅধিকার পরিষদের সভাপতি ও হবিগঞ্জ–৩ আসনের মনোনীত প্রার্থী এডভোকেট আশরাফুল বারী চৌধুরী নোমান। সমাবেশে কেন্দ্রীয় ও জেলা গণঅধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

আখলাছ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।