শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিপা ভাইরাসে মৃত্যুহার ৭০ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিপা ভাইরাসে মৃত্যুহার ৭০ শতাংশ
নিপা ভাইরাস

নিপা ভাইরাস থেকে রক্ষা পেতে কাঁচা রস ও পাখির খাওয়া ফল, না খাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই ভাইরাসে মৃত্যুহার ৭০ শতাংশ। একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

দেশে বাদুড়ের পান করা খেজুরের রস থেকে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। অসুস্থ মানুষের সংস্পর্শে গেলে দ্রুত এ ভাইরাস ছড়াতে পারে। ভাইরাসটি থেকে রক্ষা পেতে মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার সচিবালয়ে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের সকল হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিতে ক্যাটাগরি করার পরিকল্পনা করেছে সরকার। বেড সংখ্যা, যন্ত্রপাতি, অবস্থান ও অনান্য সুযোগ-সুবিধা ভেদে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে এ, বি, সি, ডি ক্যাটাগরিতে ভাগ করে দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি আছে। মার্চ মাসের মধ্যে এ থেকে উত্তরণের চেষ্টা চলছে।