শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ছবি: সংগৃহীত

নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার (২০ আগস্ট) সকালে সাপ্তাহিক জনশুনানিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযোগ শোনার সময় ভিড়ের মধ্যে থেকে এক যুবক উঠে এসে মুখ্যমন্ত্রীকে চড় মারেন এবং চুল ধরে টান দেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেন। হামলার পর মুখ্যমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাসভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর দিল্লির রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা অভিযোগ করে বলেন, ‘বিরোধীরা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উন্নয়নমূলক কাজ সহ্য করতে পারছে না। এটি পরিকল্পিত হামলা।’

আরেক বিজেপি নেতা হরিশ খুরানা মন্তব্য করেন, ‘এটা শুধু হামলাই নয়, গণতন্ত্রের ওপর আঘাত।’

অন্যদিকে, আম আদমি পার্টির নেত্রী ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতীশি বলেন, ‘গণতন্ত্রে মতবিরোধ ও প্রতিবাদের অধিকার আছে, কিন্তু সহিংসতার কোনো স্থান নেই।’ তিনি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার দাবি জানান এবং মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।