শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নিজেদের বিয়ের উপহারের মালিকানা হারালেন হ্যারি-মেগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিজেদের বিয়ের উপহারের মালিকানা হারালেন হ্যারি-মেগান

রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে বিয়ের উপহার হিসেবে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ‘ফ্রগমোর কটেজ’ নামের একটি প্রাসাদ পেয়েছিলেন। সম্প্রতি প্রাসাদটির মালিকানা হারিয়েছেন এই দম্পতি।

বিভিন্ন সূত্রের বরাতে দৈনিক দ্য সান ও ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, হ্যারি-মেগানের বিয়ের উপহারের সেই প্রাসাদটি তার ছোটভাই এবং ব্রিটেনের রাজপরিবারের ‘নিন্দিত’ সদস্য প্রিন্স অ্যান্ড্রুকে দিয়ে দিয়েছেন প্রিন্স হ্যারির বাবা রাজা তৃতীয় চার্লস।

‘ফ্রগমোর কটেজ’ যুক্তরাজ্যের রাজপরিবারের মালিকানাধীন বেশ পুরোনো একটি প্রাসাদ। সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছিল প্রাসাদটি। রানির নির্দেশ অনুযায়ী ২০১৮ সালে হ্যারি-মেগানের বিয়ের আগে ২৪ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩০ কোটি ১১ লাখ টাকা) ব্যয়ে প্রাসাদটি সংস্কার করা হয়।

গত ১০ জানুয়ারি প্রকাশিত হয় প্রিন্স হ্যারির আত্মজীবনী গ্রন্থ ‘স্পেয়ার’। আত্মজীবনীতে রাজপরিবারের অন্দরমহলের বিভিন্ন তিক্ত স্মৃতির বিবরণ দিয়েছেন তিনি।স্পেয়ার প্রকাশের পর থেকেই আলোচনা চলছিল— ‘ফ্রগমোর কটেজ’ ছেড়ে দিতে হতে পারে হ্যারি ও মেগানকে। তাদেরকে এ ব্যাপারে অবহিতও করা হয়েছিল।

বর্তমানে উইন্ডসরে ‘রয়েল লজ’ নামে একটি প্রাসাদে থাকেন প্রিন্স অ্যান্ড্রু, বাৎসরিক ভাতা পান ২ লাখ ৫০ হাজার পাউন্ড। তবে সূত্র জানিয়েছে, শিগগিরই তার ভাতার পরিমাণ কমানো হবে; আর তা কমে গেলে ৩০ কক্ষবিশিষ্ট রয়েল লজে থাকা কঠিন হবে অ্যান্ড্রুর জন্য।

তাছাড়া আদালতে দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব ও ভার্জিনিয়া গ্রিফিথ নামের এক মার্কিন নারীকে যৌন নিপীড়ণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রিন্স হ্যারির ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুকে জনসমক্ষে না আসার আদেশ দিয়েছেন রাজা তৃতীয় চার্লস।

এমি/দীপ্ত