শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিউ মার্কেট বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিউ মার্কেট বন্ধ ঘোষণা

ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় নিউ মার্কেট ও নিউ সুপার মার্কেট পরবর্তী ঘোষণা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী মালিক সমিতি। পাশাপাশি চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ থাকবে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন লাগার ঘটনায় নিউ মার্কেটসহ আশ পাশের মার্কেট বন্ধ থাকছে। তবে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। ঈদের কেনাকাটা করতে এসে ফিরে যাচ্ছেন ক্রেতারা। অনেকে আবার এসে দেখছেন আগুনের দৃশ্য।

এর আগে, ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টার পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এফএম/দীপ্ত সংবাদ