শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়
টি-টোয়েন্টিতে জয়

নিউজিল্যান্ডের মাটিতে ১ম বার টি–টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে তারা৷ টেস্ট, ওয়ানডের পর কেবল টি–টোয়েন্টিতেই জয়হীন ছিল বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘুচেছে।

বুধবার (২৭ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান এসেছে জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। শেখ মেহেদী ইনিংসের চতুর্থ বলেই বোল্ড করে দেন টিম সেইফার্টকে। শেখ মেহেদী ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া মুস্তাফিজ ২, তানজিম সাকিব ১ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন নেন ১ উইকেট।

গত বছর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিল বাংলাদেশ। চলতি সফরে ওয়ানডেতেও ১ম জয় পেয়েছে টাইগাররা। এবার টি–টোয়েন্টি জিতে তিন ফরম্যাটে জয়ের আক্ষেপ ঘুচাল বাংলাদেশ।

 

আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাঠে টাইগারদের ওয়ানডে জয়

 

আল/ দীপ্ত সংবাদ