শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
সংগৃহীত

ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের পরের মিশন নিউজিল্যান্ড।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের মুখোমুখি হবে টাইগারা।

নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ– নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবং মুস্তাফিজুর রহমান।

সমর্থকদের মনে পাকিস্তানের মাটিতে ভিন্ন কন্ডিশনে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কি–না সেই প্রশ্ন উঠছে।

টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ।

যেখানে কিউইদের জয় ৩৩ আর টাইগারদের ১১টি। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল নাজমুল–শান্তরা। বিশ্বকাপে ৫ দেখায় নিউজিল্যান্ডের বিপক্ষে একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা।

সবশেষ ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের করা ২৪৫ রানের জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে স্মৃতিমধুর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। কিউইদের ২৬৫ রানের জবাবে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। এরপর জোড়া সেঞ্চুরিতে কার্ডিফে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে জয়ের নায়ক হয় সাকিব–রিয়াদরা।

যদিও সাম্প্রতিক পারফরমেন্সে অনেকটাই ব্যাকফুটে থাকবে বাংলাদেশ। শেষ ৫ ওয়ানডের সবকটিতেই হেরেছে টাইগাররা। বিপরীতে শেষ ৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ব্ল্যাকক্যাপসরা।

হারলেই দেশে ফিরবে টাইগারা, জিতলে টিকে থাকবে সেমিফাইনালের আশা। বাংলাদেশের সামনে এমন সমীকরণের ম্যাচে, রাওয়ালপিন্ডির হাইস্কোরিং উইকেটে কী অপেক্ষা করছে সেটিই দেখার বিষয়।

ইএ