শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

নাসিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাসিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি।

২০২১ সালে আবুধাবিতে টি–টেন লিগে অন্যায় উপহার নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে।

এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি, টি–টেন লিগে অংশগ্রহণকারী আট খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির এ অভিযোগ আনে।

আবুধাবিতে হওয়া ওই টুর্নামেন্টে একাধিক ম্যাচকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলে সন্দেহ হওয়াতেই এ বিষয়ে তদন্ত করার দায়িত্ব আইসিসির কাছে হস্তান্তর করে ইসিবি।

তারা অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে প্রায় সাড়ে সাতশো ডলার মূল্যমানের উপহার গ্রহণের প্রমাণ পেয়েছে। এমনকি এ অভিযোগ অস্বীকার, তদন্ত দলকে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ