শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

নারী টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারী টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

আসন্ন নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

স্কোয়াডে যথারীতি নেতৃত্বে থাকছেন হারমানপ্রীত কৌর। আর তার সহকারী হিসেবে থাকবেন টপঅর্ডার ব্যাটার স্মৃতি মান্দানা।

বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড: হারমনপ্রিত কাউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, দিপ্তি শর্মা, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পুজা ভাস্ত্রকার, অরুন্ধতি রেড্ডি, রেনুকা সিং, দায়ালন হেমলতা, আশা সুভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সাজনা সজিভান।

রিজার্ভ: উমা চেত্রি, তানুজা কানওয়ার ও সাইমা ঠাকুর।

বিশ্বকাপে গ্রুপ–এ তে খেলবে ভারত। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দলগুলো হলো– অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ৪ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে।

উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার কারণে নারী বিশ্বকাপ ২০২৪ আসরটি বাংলাদেশ থেকে সরিয়ে আরব আমিরাতে নেওয়া হয়েছে। তবে আগের ফিকশ্চার অনুসারে ৩ অক্টোবর থেকেই খেলা শুরু হবে। বিশ্বকাপ আমিরাতে হলেও এই বিশ্বকাপের আনুষ্ঠানিক ভেন্যু হিসেবে বাংলাদেশের নামই থাকবে।

 

এসএ/দীপ্ত সংবাদ