শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে ভাঙা হলো ক্ষতিগ্রস্ত ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে ভাঙা হলো ক্ষতিগ্রস্ত ভবন
নারায়ণগঞ্জে ভাঙা হলো ক্ষতিগ্রস্ত ভবন

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণের কারনে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশেন। বুধবার (২২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভেকু দিয়ে ভবন ভাঙার কাজ করে একদল কর্মী।

এদিকে শাহজাহান নামে আহত আরো এক শ্রমিক শেখ হাসিনা হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ডালপট্টিতে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ জনে। বাকি ৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি নাসিকের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ডালপট্টিতে এখন পর্যন্ত আজকে একজন নিয়ে তিন জন মৃত্যুবরণ করেছে। আরো বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এখানে গাফলতির প্রশ্ন বিচারের প্রশ্ন তো আসবেই। আমরা কথা হলো পরিস্কার যেখানে এ ধরনের দুর্ঘটনা ঘটে সেখানে একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। সমন্বয়ের অভাবে এই কাজ করা হয়না

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।