রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে জামায়াত আমীরসহ আটক ১৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নারায়ণগঞ্জ রূপগঞ্জে গোপন বৈঠকের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীরসহ ১৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ৷

শনিবার (২ সেপ্টম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।

পুলিশ জানায়, শুক্রবার রাতে এশার নামাজের সময় ওই মসজিদে একটি সাংগঠনিক বৈঠক বসেছিল৷ নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের উদ্দেশে গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ ওই মসজিদে অভিযান চালিয়ে সেখান থেকে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকে আটক করা হয়৷

পুলিশ কর্মকর্তা চাইলাউ মারমা বলেন, পুলিশ অভিযান চালিয়ে জামাতের নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের ১৫ নেতা জন নেতাকে আটক করেছে৷

তিনি আরও বলেন, যাচাইবাছাই শেষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More