শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

 

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের একটি ভবনের গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, সুলতান মিয়া(৬২), তার স্ত্রী সাহিদা আক্তার(৪৫), ছেলে নবী হোসেন(২৭) এবং আলী মিয়া(২৩)।

স্থানীয়রা জানান, কয়েকদিন গ্রামের বাড়িতে থাকার পর গতরাতে ভাড়া বাসায় ফেরেন তারা। রাতে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাসলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নারীসহ চারজন দগ্ধ হয়।

দ্রুত লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেনেয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থলে আমরা ফায়ার সার্ভিস যাওয়ার আগে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।