শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে ছাই তুলার গোডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে আগুনে পুড়ে ছাই তুলার গোডাউন
তুলার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিস রুহুল আমিন মোল্লা এ বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকায় তুলায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। গোডাউনে প্রচুর তুলা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।