শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

নান্দনিকতা ও পাখিদের খাদ্যের জন্য গাছ রোপণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নান্দনিকতা ও পাখিদের খাদ্যের জন্য গাছ রোপণ

বাগানবিলাস, কাঠগোলাপ, তেঁতুলসহ বিভিন্ন ধরনের ফলদ ও ফুলগাছ রোপণের কর্মসূচি পালন করেছে ‘মহারাজপুর এডুকেটেড সোসাইটি’ নামে একটি সংগঠন।

সোমবার (৯ জুন) সকাল ১০টা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সদস্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড–এর বনগ্রাম বাজার এজেন্ট সত্ত্বাধিকারী মো. আবু নাঈম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং পাখিদের খাদ্য সরবরাহের মতো বহুমাত্রিক উপযোগিতার কথা বিবেচনায় রেখে তারা গাছ নির্বাচন করেছেন।

তিনি বলেন, “মহারাজপুর এডুকেটেড সোসাইটি একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম। একে সংগঠন বলা ঠিক হবে না। সংগঠন হলে কমিটি, পদ–পদবি থাকে। আমাদের এখানে এসব কিছু নেই। সবাই সমানভাবে সাধারণ সদস্য। ইউনিয়নের ন্যূনতম স্নাতক পাস এবং ইতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষদের একত্র হওয়ার জায়গা এটি। এখানে কোনো ফান্ডিং বা চাঁদা নেই। আলোচনা সাপেক্ষে একটি করে ভালো উদ্যোগ নেওয়া হয়। সম্ভাব্য খরচ আলোচনা করে সদস্যদের মধ্য থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অবদান রাখা হয়। প্রতিটি উদ্যোগের হিসাব সঙ্গে সঙ্গেই সম্পন্ন করে দেওয়া হয়।”

সংগঠনের আরেক সদস্য, সরকারি গোপালগঞ্জ কলেজের ইংরেজি প্রভাষক ইনামুল মিয়া বলেন, “আমরা যারা গ্রামীণ সমাজের শিক্ষিত শ্রেণির প্রতিনিধিত্ব করি, তারা অনেক সময়েই বিচ্ছিন্ন হয়ে থাকি। ইচ্ছা থাকলেও অনেক ভালো কাজ করা হয়ে ওঠে না। তার উপর গ্রামীণ রাজনীতির জটিলতা তো আছেই। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার জন্য ‘মহারাজপুর এডুকেটেড সোসাইটি’ একটি ভালো প্ল্যাটফর্ম।”

সোমবার সকালে গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে গাছগুলো রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুজাহিদ হোসেন, অগ্রণী ব্যাংক মুকসুদপুর শাখার ব্যবস্থাপক এনামুল মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ–এর বনগ্রাম বাজার এজেন্ট সত্ত্বাধিকারী মো. আবু নাঈম, সরকারি গোপালগঞ্জ কলেজের ইংরেজি প্রভাষক ইনামুল মিয়া, প্রকৌশলী রাহাদ রবি, মহারাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও সাংবাদিক হুসাইন আহমেদ কবির এবং গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।