
নাটোরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নাটোরে বড়হরিশপুর এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভিআইপি হোটেলের পাশে এই ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, হোটেলের পাশে রাখা সামি জনি এবং রাজকীয় পরিবহন নামের বাস দুটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাস দুটিতে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে সড়কের পাশে থেমে থাকা বাস দুটিতে আগুন দেয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।