শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

নাটোরে পাখি অবমুক্তসহ শিকারে ব্যবহৃত জাল ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে পাখি অবমুক্তসহ শিকারে ব্যবহৃত জাল ধ্বংস
পাখি অবমুক্ত করা হচ্ছে

নাটোরের নলডাঙ্গায় শালিক ও বক পাখি অবমুক্তসহ শিকারের কাজে ব্যবহৃত ৮শ হাত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় স্থানীয়দের এক সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পরিবেশকর্মীরা। এসময় জালসহ আটক পাখি উদ্ধার করে তারা।

পরিবেশকর্মী ফজলে রাব্বী জানায়, স্থানীয়দের সংবাদে মাধনগর এলাকায় যায় পরিবেশকর্মীরা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। শিকারের কাজে ব্যবহৃত জালে বেশ কয়েকটি শালিক ও বক পাখি আটকে থাকতে দেখা যায়।

পরে পাখিগুলো জাল থেকে মুক্ত করে আকাশে উড়িয়ে দেয়া হয়। সেই সাথে শিকারে কাজে ব্যবহৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ