রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে টেকনিক্যাল কলেজে রাখা বোমা নিস্ক্রিয় করা হয়েছে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নাটোরের গুরুদাসপুরে সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অধ্যক্ষের অফিস কক্ষের সামনে রাখা বোমা নিস্ক্রিয় করা হয়েছে। শনিবার (১৭ জুন) ১টার দিকে বোমাটি নিস্ত্রিয় করেন ঢাকার বোম ডিসপোজাল ইউনিট।

গুরুদাসপুর থানার ওসি মোহাঃ মোনোয়ারুজ্জামান জানান, শনিবার সকালে অধ্যক্ষের কার্যালয়ের সামনে কে বা কারা প্লাষ্টিকের বস্তা রেখে যায়। তাতে প্রিন্সিপাল সাইদুল ইসলামের ঠিকানাসহ ৩০ কেজি আমরুপালি আম আছে বলে উল্লেখ করা হয়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে এলে প্রেরকের নাম ঠিকানা বিহিন বস্তা দেখে তাদের সন্দেহ সৃষ্টি হয়।

পরে তারা বিষয়টি পুলিশ ও র‌্যাবকে জানায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটিতে শক্তিশালী বোমা আছে বলে নিশ্চিত হয়ে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেন। পরে ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম এসে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ একটি বস্তু সংগ্রহ করে।

বোমাটির আলামত ল্যাব টেস্টের পর জানা যাবে এখানে কি জাতীয় বিস্ফোরক ছিল। বিষিয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলাবাহিনী।

 

সাহেদুল আলম / আল /দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More