শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নাটোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মিরা

নাটোরের সিংড়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামে একজন নিহত হয়েছে। এসময় দগ্ধ হয়েছে আরো ৩ জন। বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার কুমগ্রাম বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জগদীশ একই গ্রামের সুরেশ্বর চন্দ্রের ছেলে।

স্থানীয়রা ও ইটালী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, রাতে কুমগ্রাম বাজারে হাবিবুর রহমানের ওয়েল্ডিংয়ের দোকানে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দোকানে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ভ্যান চালক জগদীশ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ ও মন্টু নামে তিনজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমি/দীপ্ত