শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে ইয়াবাসহ আটক পুলিশের এএসআই কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে ইয়াবাসহ আটক পুলিশের এএসআই কারাগারে

নাটোরে ইয়াবা ট্যাবলেট সহ শাহনুল ইসলাম নামে পুলিশের এক এএসআইকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে শহরের রথবাড়ি এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

আটককৃত শাহনুল রাজশাহীর চারঘাট থানায় কর্মরত। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। শুক্রবার (১২ মে) বিকালে আদালতের মাধ্যমে শাহনুলকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নাটোর শহরের রথবাড়ি এলাকায় আটক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ১৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, গ্রেপ্তার এএসআই শাহানুল ইসলামকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ