শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে সরকারী প্রকল্পের বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের অন্তত দশ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে আলোকবালীর ইউনিয়নের খোদাদিলায় যুবলীগ কর্মী জাকির হোসেন ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জাকির গ্রুপের নেপথ্যে রয়েছে ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আসাদ উল্লাহ এবং জয়নাল আবেদিন গ্রুপের রয়েছে ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন দীপু, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বজলুর রহমান ফাহিম। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চললছিল।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত কয়েকজকে নরসিংদী সদর এবং জেলা হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ