শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ২
দুর্ঘটনা কবলিত সিএনজি

নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী সড়কের টান ঘোড়াশালে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়।

নিহতরা হলেন: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সুরেন্দ্র নাথের ছেলে সিএনজির যাত্রী পঙ্কজ (৪০) এবং অজ্ঞাত নারী (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, পাঁচদোনা থেকে ঘোড়াশালগামী সিএনজিটি পথিমধ্যে টান ঘোড়াশাল এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পঙ্কজ নিহত হয়। এসময় দুই নারীসহ আরো চার জনকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অজ্ঞাত আরেক নারী নিহত হন।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পলাশ থানায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আরেক নারী নিহতের খবর পেয়েছি। বাকী আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও সিএনজি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

 

এমি/দীপ্ত