শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
মঙ্গল শোভাযাত্রা

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। এসো হে বৈশাখ, এসো এসো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে নওগাঁয় বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

উৎসবটি উপলক্ষে প্রথমেই বাঙ্গালী জাতির সার্বিক মঙ্গল কামনায় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে শহরের জিলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশিদুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা–কর্মচারী প্রমুখ। এসময় বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দেয় নানাবয়সী ও নানা শ্রেণি–পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়।

এছাড়াও, শোভাযাত্রায় গরুগাড়ি, পালকী এবং ঘোড়াসহ আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যমন্ডিত ফেষ্টুন বহন করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর বরণ করতে কোনো অনীহা নেই তরুণদের মাঝে।

আফ/দীপ্ত সংবাদ