শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ধ্বংসস্তুপ থেকে ৪০ ঘণ্টা পর একই পরিবারের ৫ জন জীবিত উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
ধ্বংসস্তুপ থেকে ৪০ ঘণ্টা পর একই পরিবারের ৫ জন জীবিত উদ্ধার
একই পরিবারের ৫ জন জীবিত উদ্ধার

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের  বিসনিয়া গ্রামে ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে ৪০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে একই পরিবারের ৫ জনকে। তারা সবাই সুস্থ আছে। ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে শিশুদের বের করে আনার সময় খুশিতে কাঁদছিলেন উদ্ধারকর্মীরাও।

ভূমিকম্পের কাঁপুনি থামার ৪০ ঘণ্টা পর স্থানীয় সময় মঙ্গলবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিসনিয়া গ্রামের একই পরিবারের তিন শিশুসহ পাঁচ সদস্যকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নেয়া হয় সবাইকে। তারা সুস্থ আছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হোয়াইট হেলমেট গ্রুপ।

স্থানীয় সময় রবিবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। ভূমিকম্পের পর সিরিয়ার আলেপ্পো, বসনিয়া, ইদলিব, জিনদেরেস শহরের অবস্থা ভয়াবহ। সাহায্যের আশায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা।

তবে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার মতো তেমন কেউ নেই। এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে উত্তর সিরিয়ার জনগণ প্রায় সবকিছুই হারিয়েছেন। এবার ভূমিকম্পে সর্বহারা হয়েছেন তারা।