শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’–এর সম্ভাব্য গতিপথ ও শক্তি সম্পর্কে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। 

পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে এটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে এটি আরও শক্তিশালী হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একই এলাকায় এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।

আইএমডি জানায়. ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ–মধ্যাঞ্চলীয় বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সাগরের ওপর অবস্থানকালে এটি আরো ঘনীভূত হয়ে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ১০৫ কিলোমিটার পর্যন্ত।

তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন দিকে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশের উপকূল, ভারতের ওড়িশা কিংবা অন্য কোনো উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়তে পারে কি না, সে বিষয়েও এখনই নির্দিষ্ট করে কিছু জানায়নি আইএমডি।