শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

ধর্ষকের ফাঁসি দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ধর্ষকের ফাঁসি দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
সংগৃহীত

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর নতুনবাজার এলাকায় কুড়িল–বাড্ডা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের দৃশ্যমান বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয়। এতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে ‘নো মোর রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকের ফাঁসি দে’, ‘কণ্ঠে আবার লাগাও জোর, ধর্ষকদের কবর খোঁড়’, ‘আমার বোন আইসিইউতে, রেপিস্ট কেন বাহিরে’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে নারী নিপীড়ন, ধর্ষণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। মাগুরায় ৮ বছরের শিশুর ওপর পৈশাচিক বর্বরতা চালানো হয়েছে। সারাদেশে এ নিয়ে তোলপাড় হলেও ধর্ষককে গ্রেপ্তার দেখাতেই দুইদিন সময়ে নিয়েছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, জুলাই–আগস্টে স্বৈরাচারের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল। রাজপথে রক্ত দিয়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। নতুন সেই বাংলাদেশে ধর্ষকদের ঠাঁই হবে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষককে দৃশ্যমান বিচারের মুখোমুখি না করা হলে রাজপথ ছাড়বে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইএ‌/দীপ্ত নিউজ