শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
রাজনীতি

ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী

সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট দিয়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, চাপিয়ে দেওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায় আমাদের দলকে মন থেকে গ্রহণ করেছে। বিএনপি ও প্রধানমন্ত্রী সম্প্রীতিতে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্প্রীতির রাজনীতি করে গেছেন। আমরা দেশে কোনো ধরনের অস্থিরতা চাই না।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি অনুষ্ঠাস্থলে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানায় উপস্থিত নেতাকর্মীরা।

মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সন্তান। তাই আমার দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আপনাদের সব দাবি আমি পর্যায়ক্রমে পূরণ করব। এলাকায় গ্যাস বা পানির সংকট থাকলে জানাবেন– আমরা সমাধান করব। ’

মন্ত্রী আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও সমতল পাহাড়ি– সবাই মিলে এক জাতি হয়ে একটি সম্প্রীতির দেশ তৈরি করব।

এদিকে, নেতাকর্মী ও স্থানীয়রা মন্ত্রীর প্রশংসা করে বলেন– আমরা তাকে ভোট দিয়েছ। আর তিনিও আমাদের দাবি ইতোমধ্যে পূরণ করা শুরু করেছেন।

হিন্দু সম্প্রদায়ের নারীরা বলেন, শেখ রবিউল আলম রবি এমপি হওয়ার পর আমরা নিরাপদে বসবাস করছি।

এসময় নতুন সরকারের এই মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান। এজন্য আপনাদের কাছে দায়বদ্ধতা আছে, সেই প্রেরণা থেকেই আসা হয়েছে। তাই এই এলাকার যেসব উন্নয়ন এবং প্রয়োজনীয়তা বাকি আছে সেগুলো সব বাস্তবায়ন করা হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।