শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নারী-পুরুষ বোধিবৃক্ষতলে চন্দনের জল ঢেলে ও ফুল দিয়ে দিয়ে এ উৎসব উদযাপন করছে

বান্দরবানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বুধবার (৩ মে) সকালে নানা বয়সের নারী–পুরুষ বোধিবৃক্ষতলে চন্দনের জল ঢেলে ও ফুল দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।

এর আগে বোধিবৃক্ষমূলে সমাবেত হয়ে পঞ্চশীল, অষ্টশীল গ্রহণের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনার মুক্তি লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এসময় ধর্মদেশনা দেন রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. উ সুবর্ণ লংঙ্কারা মহাথেরো।

বৌদ্ধ ধর্মালম্বীদের মতে, বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহাকরণিক গৌতম বুদ্ধত্ব লাভের জন্য ২৯ বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। এই দিনে নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষ মূলে ৬ বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন।

মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণ লাভের জন্য প্রতি বছরই বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে জাকজমকপূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করে আসছে।

অনু/দীপ্ত সংবাদ