শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

দ. আফ্রিকার বিপক্ষে টোয়েন্টিতে ফিরলেন হার্দিক পান্ডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ. আফ্রিকার বিপক্ষে টোয়েন্টিতে ফিরলেন হার্দিক পান্ডিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজুরি কাটিয়ে দুমাস পর দলে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

বিসিসিআই’র সেন্টার অব এক্সিলেন্স (সিওই) এর সবুজ সঙ্কেত পেলে গিল মাঠে নামতে পারবেন।

আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজে নেতৃত্ব দিবেন সূর্যকুমার যাদব।

রিঙ্কু সিং ও অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি আগের টি–টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। রিঙ্কু বর্তমানে উত্তর প্রদেশের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন।

পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ আগামী ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

টি–টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, আক্সার প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী, আর্শদ্বীপ সিং, কুলদ্বিপ যাদব, হার্শিত রানা ও ওয়াশিংটন সুন্দর।