শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা

বাংলাদেশের হয়ে নারী ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফ–সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা আকতার।

সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপত্তমে নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ ম্যাচে দ্রুততম হাফ–সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন ডান–হাতি ব্যাটার স্বর্ণা।

৪১তম ওভারে দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন ১৮ বছর বয়সী স্বর্ণা। ক্রিজে এসেই দ্রুত রান তুলতে থাকেন তিনি। মাত্র ৩৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২২তম ম্যাচে প্রথম হাফ–সেঞ্চুরি তুলে নেন স্বর্ণা। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম হাফ–সেঞ্চুরির রেকর্ড।

এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে হাফ–সেঞ্চুরি করেছিলেন জ্যোতি।

দ্রুততম হাফ–সেঞ্চুরির ইনিংসে ৫১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। তার ৩৫ বলের ইনিংসে ৩টি করে চার–ছক্কা ছিল।