শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দ্রব্যমূল্যের লাগাম টেনে বিজয়ের সুফল পৌঁছাতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ্রব্যমূল্যের লাগাম টেনে বিজয়ের সুফল পৌঁছাতে হবে
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তারা বলছেন, বাংলাদেশ এগিয়েছে অনেক কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে পার করতে হবে আরও অনেকটা পথ। দ্রব্যমূল্যের লাগাম টেনে স্বাধীনতার সুফল পৌঁছাতে হবে খেটে খাওয়া মানুষের ঘরেও।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, মহামুক্তির আনন্দ ঘোর এক দিন। এমন এক নতুন উল্লাস, যা জাতিকে প্রাণ সঞ্চার করে সজিবতা এনে দেয়। বাঙালি খুঁজে পায় তার আপন জাতীয়তাকে।

এমন দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের স্মৃতিসৌধে ঢল নামে হাজারো মানুষের। হাতে ফুল, কপালে বাংলাদেশের পতাকা নিয়ে দলে দলে এগিয়ে যান বেদির দিকে।

বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা আর ভালোবাসার রঙে রঙিন হয়ে ওঠে স্মৃতিসৌধের বেদি। নিরবে দাঁড়িয়ে বীর সন্তানদের স্মরণ করে জানান, বাংলাদেশ বিনির্মানে নিজেদের প্রত্যাশার কথা।

আরও পড়ুন:  বিজয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিজয়ের ৫৩ বছর ঠিক এমন সময় পালন হচ্ছে পৃথিবীতে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল। তাই শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি দরকার গণতান্ত্রিক চর্চা।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ