শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

 

দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (০১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব আলম জানান, তফসিল অনুসারে এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই–বাছাই ২৩ এপ্রিল। যাচাই–বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় আগামী ২১ মে ভোট হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

প্রসঙ্গত, এর আগে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ