শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

দেশে যতটুকু সম্পদ আছে তা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ – প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশে যতটুকু সম্পদ আছে তা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ – প্রধানমন্ত্রী

 

ভোট পেতে মানুষের আস্থা অর্জনে যথাযথ সেবা দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবসের উদযাপন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, দেশের যতটুকু সম্পদ আছে তা নিয়েই আগামীতে এগিয়ে যাবে বাংলাদেশ। বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দা সামাল দিতে, খাদ্য উৎপাদনের ওপর জোর দেন সরকার প্রধান।

কেউ যাতে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসে যুক্ত না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান, প্রধানমন্ত্রী।

জাতীয় বাজেটে স্থানীয় সরকার খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে উল্লেখ কোরে, শেখ হাসিনা সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আনুরোধ করেন।

অনুষ্ঠানে প্রতিটি বিভাগ থেকে তিনজন জনপ্রতিনিধি বক্তব্য দেন। সম্মানি বৃদ্ধি, এলাকায় শিশুদের জন্য খেলার মাঠ ও পার্ক নির্মাণের জন্য সরকারি খাস জমি দেয়াসহ বিভিন্ন দাবি জানান তারা।

 

এসএ/দীপ্ত নিউজ