শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খেলা

দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী

জাতীয় ফুটবল দলে খেলার উদ্দেশ্যে বাংলাদেশে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী।

সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগেও বহুবার বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। তবে এবারই প্রথম আসছেন খেলতে। ১৯৯৭ সালে ইংল্যান্ডে জন্ম হামজার। ২০০১ সাল থেকে বাংলাদেশে আসা শুরু হয়। প্রতিবছরই নাকি বাহুবলের স্নানঘাট গ্রামে এসেছেন। হামজা শেষবার হবিগঞ্জের স্নানঘাটে আসেন ২০১৪ সালে। তবে এবার তার আগমনটা বিশেষ। এবার আসা হচ্ছে বাংলাদেশের জার্সি গায়ে ফুটবল খেলবেন বলে।

আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানে হামজার সফরসঙ্গী হতে পারেন পরিবার ও নিকটাত্মীয়সহ ১৬ থেকে ১৭ জন।

এজে/আল