শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

দেশে এলেন হামজা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে এলেন হামজা চৌধুরী

সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পা রাখার কথা থাকলেও ফ্লাইট বিলম্বে প্রায় ১১টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে শুক্রবার (৩০ মে) থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে হাভিয়ের কাবরেরার দল। পরদিন থেকে শুরু হয়েছে অনুশীলন। ইংল্যান্ড প্রবাসী হামজাও দ্রুত সেখানে যোগ দেবেন।

জাতীয় স্টেডিয়ামেই ১০ জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। তার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচের জন্য গত ২৮ মে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। সেই দলে কানাডাপ্রবাসী সমিত সোম ও ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামও রয়েছেন।

সমিত সোম দেশে আসবেন আগামীকাল। ফাহমিদুল ইসলাম আগেই দলে যোগ দিয়েছেন। তিনি প্রথম দিন থেকেই ক্যাম্পে আছেন, ঢাকায় এসেছিলেন ২৮ মে।