বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের রিজার্ভ বাড়ল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে তিন হাজার ১২০ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ডলারে দাঁড়িয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন বলেন, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম৬ পদ্ধতিতে দুই হাজার ৬৫১ কোটি ছয় লাখ ৪০ হাজার ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১২০ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ডলারে।

গত ২৪ নভেম্বর আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম৬ পদ্ধতিতে দুই হাজার ৬৩৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়িয়েছিল। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ১০৮ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ডলারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More