ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি–এর চেয়ারম্যান এস এম শামছুল আলমের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে তাঁকে ওয়ালটন পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় দেশের অর্থনীতি ও শিল্পখাতে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। এতে উল্লেখ করা হয়, দেশীয় হাই–টেক শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং ‘মেইড ইন বাংলাদেশ’ প্রযুক্তিপণ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে তাঁর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জন্মদিন উপলক্ষে দেওয়া বার্তায় এস এম শামছুল আলমের প্রজ্ঞা ও নেতৃত্বে প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করা হয়। একইসঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।