ভারী বৃষ্টিপাত: চট্টগ্রামসহ ৩ জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম অঞ্চলের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম অঞ্চলের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর প্রভাবে, আগামী ২ দিন দেশের অভ্যন্তরে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পরবর্তী এক দিনও দেশের অভ্যন্তরে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণপূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীগুলোর পানি সমতল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে এই অঞ্চলে গোমতী নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু কিছু স্থানে সতর্কতা সীমায় পৌঁছাতে পারে, যার ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

উল্লেখ্য, দেশের সকল প্রধান নদনদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More