শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
বিনোদন

দেশি হেলেনের প্রেমে কোরিয়ান কিম, পরিণতি বিয়ে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশি হেলেনের প্রেমে কোরিয়ান কিম, পরিণতি বিয়ে

বিমানবন্দর টার্মিনাল–৩ নির্মাণে ঢাকায় আসেন দক্ষিণ কোরিয়ার নাগরিক তেহো কিম। ২০২০ সালের ডিসেম্বরে এক পরিচিত বন্ধুর মাধ্যমে মডেল অভিনেত্রী পিজে হেলেনের সঙ্গে পরিচয় হয় তেহো কিমের। পরে ২০২১ সালে জানুয়ারিয়াতে কিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হেলেন।

সেই প্রেম পরিণতি পায় বিয়েতে।

পিজে হেলেন ইসলাম ধর্মের, অন্যদিকে কিম বৌদ্ধ ধর্মের। তবে ধর্ম ভিন্ন হলে তাদের প্রেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। কিম বৌদ্ধ ধর্মের হলেও পিজে হেলেনকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। দুই বছর চুটিয়ে প্রেমের পর গেল ১৮ মার্চ দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।

হেলেনা জানান, সে এরমধ্যে বেশ কয়েকবারই কোরিয়া গিয়েছে। সেখানে স্থায়ী হয়ে যাবে সে। প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে এ বছরেই সেখানে চলে যাওয়ার ইচ্ছে আছে তার।

চার বছর আগে আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরেন পি জে হেলেন। সেসময় ঘটনাটি বেশ আলোচনা তৈরি করেছিলো। পরে জানা গিয়েছিলো মানসিক অবসাদের কারণে তিনি আত্মঘাতীর পথ বেছে নিয়েছিলেন। এরপর থেকে তাকে আর কোনো কাজে দেখা যায়নি। সর্বশেষ ২০১৮ সালের শেষের দিকে ‘ভাঙ্গা মন’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিলো তাকে।

 

আল/ দীপ্ত সংবাদ