শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোনকে তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনা অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) জোটের মুখপাত্র নিশ্চিত করেছেন, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই আকাশযানগুলোকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল–মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।’

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পরবর্তী আরেকটি পোস্টে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। তবে ড্রোনগুলো কারা ছুড়েছে, তা উল্লেখ করেননি আল–মালিকি।

পরে তিনি জানান, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের বাহিনী সৌদি ভূখণ্ডের গভীরে কোনো অভিযান চালায়নি।

ইরানের সমর্থনপুষ্ট হুতিদের হামলায় চলতি মাসে সৌদি আরব ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। কয়েক বছরের মধ্যে এটিই ছিল সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা। গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হচ্ছে।

মদিনা নগরীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক ও মসজিদে নববীর অবস্থিত।

মক্কার পাশাপাশি মদিনাও ইসলামের অন্যতম পবিত্র নগরী। হুতিরা এ দুই নগরীকে হামলার বাইরে রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।