শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

দেখে মনে হচ্ছে মাহমুদউল্লাহ এখানে ছুটি কাটাতে এসেছে: ওয়াসিম আকরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেখে মনে হচ্ছে মাহমুদউল্লাহ এখানে ছুটি কাটাতে এসেছে: ওয়াসিম আকরাম

চলতি চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। আশানুরূপ পারফর্ম করতে না পারায় বেশ সমালোচিত হচ্ছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

দীনেশ কার্তিক বা ওয়াসিম জাফররা সমালোচনায় মুখর। সেই তালিকায় আছে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের নামটাও। মাহমুদউল্লাহ রিয়াদের ফিল্ডিংয়ের সমালোচনা করতে গিয়ে সরাসরিই বলে বসলেন, তাকে দেখে মনে হয়েছে ছুটি কাটাতে এসেছে। ব্যাট হাতে ভরসার জায়গা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড ম্যাচে ১৪ বলে করেছিলেন মোটে ৪ রান। মিচেল ব্রেসওয়েলকে উড়িয়ে খেলতে গিয়ে ধরা পড়েন উইল ও রুর্কের হাতে।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানি গণমাধ্যমে আলাপকালে বাংলাদেশকে ‘দুর্ভাগা’ বলতেও আপত্তি জানিয়েছেন ওয়াসিম আকরাম। গত সোমবারের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ফিল্ডিং নিয়ে সাবেক পাকিস্তানি অধিনায়কের বক্তব্য, ‘ওটা একেবারেই হাতের ক্যাচ। মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে। এখন তার ব্যাটও হচ্ছে না, বোলিংও হচ্ছে না।’

মুশফিক এবং মাহমুদউল্লাহকে লাল বলের অর্থাৎ টেস্ট বলের দিকেই মনোযোগী হওয়ার কথা জানালেন ওয়াসিম আকরাম। সাদা বলের ক্রিকেটে তরুণদেরই দেখতে চান তিনি।

আল