শিরোনাম
সারা দেশে ২১৩ নাশকতা, ৯৯ পরিবহনে আগুন: তথ্য উপদেষ্টা গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির
দীপ্ত নিউজ
জাতীয়

দুপুরে শপথ নেবেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুপুরে শপথ নেবেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা

 

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ না নিতে পারা বাকি তিন উপদেষ্টা শপথ নেবেন আজ। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১১ আগস্ট) বেলা ১২টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ শপথ নেবেন—সাবেক রাষ্ট্রদূত সুপ্রদিপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত বিধান রঞ্জন রায় ও বীর মুক্তিযোদ্ধা ফারুক–ই–আজম, বীর প্রতীক।

ঢাকার বাইরে অবস্থান করায় বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ উপদেষ্টা।

 

এসএ/দীপ্ত সংবাদ