শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

দুপুরে ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুপুরে ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

 

বিশ্বকাপে আজকের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

শনিবার (১১ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে খেলা শুরু হবে ঢাকার সময় দুপুর আড়াইটায়।

শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের বড় জয়ে বিশ্বকাপের সেমিফাইনালের পথটা কঠিন হয়ে গেছে পাকিস্তানের জন্য। কাগজে–কলমে আশা বেঁচে থাকলেও বাস্তবে তা অসম্ভব।

সেমিতে খেলতে হলে শেষ ম্যাচে পাকিস্তানকে টসে জিতে আগে ব্যাট করতে হবে, সাথে ইংল্যান্ডকে হারাতে হবে ২৮৭ রানে।

ইংল্যান্ড আগে ব্যাট করে যদি ১৫০ টার্গেট দেয়, পাকিস্তানকে তা করতে হবে ২২ বলে।

তাই পাকিস্তান সেমির আশা নিয়ে মাঠে নামলেও ইংলিশরা নামবে নিয়মরক্ষার জন্য।

 

এসএ/দীপ্ত নিউজ