শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জীবনযাপন

দুধ-চা প্রেমিদের জন্য দুঃসংবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দুধ-চা প্রেমিদের জন্য দুঃসংবাদ
দুধ চা।

কাজের ফাঁকে হয়তো টুক করেই এক কাপ চা পান করেন আপনি। দিনে কত কাপ পান করলেন সেই হিসেবই হয়তো রাখেন না আপনি। তবে দিনভর কাপের পর কাপ চা পান যে আপনার জন্য সর্বনাশ ডেকে আনতে পারে সেটা হয়তো জানা নেই আপনার। আমরা কমবেশি সবাই চা পান করতে পছন্দ করি। সকালে দুপুরে কিংবা বিকেল ও সন্ধ্যায়। কাজের ফাঁকে, অবসরে, আড্ডায় চা না হলে যেন চলেই না। অনেকেই দুধ-চা পছন্দ করেন। মুখরোচক দুধ-চা স্বাস্থ্যের জন্য কতটা ভালো?

আশুন জেনে নেই দুধ-চা এর ক্ষতিকারক দিকগুলি :

  • পেট ফাঁপা বা ব্লোটিং হয়
  • পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে

  • স্ট্রেস ও দুশ্চিন্তা বাড়ায়

  • অ্যাডিকশন বাড়ায়

  • অনিদ্রা দেখা দেয়

  • ব্রন ওঠে

  • কোষ্ঠকাঠিন্য

  • রক্তচাপ উঠা–নামা করে

মাত্রাতিরিক্ত চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তার সাথে যদি দুধ ও চিনি কিংবা কনডেন্সড মিল্ক যোগ করা হয় ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। সারাদিনে একজন সুস্থ ব্যক্তির ২–৪ কাপের বেশি চা খাওয়া উচিত না।

তবে চা পানীয় হিসেবে খুবই স্বাস্থ্যকর। কেননা চাতে ক্যাফেইনের পাশাপাশি ক্যাটেচিন নামক এন্টি এক্সিডেন্ট থাকে৷ কিন্তু চায়ের সাথে যদি দুধ মিশানো হয় তবে দুধের কেজিন প্রোটিন আর ক্যাটেচিন রি–অ্যাকশন করে এন্টিঅক্সিডেন্টের গুণ নষ্ট করে দেয়, পাশাপাশি চা–কে এসিডিক করে ফেলে। যার কারণে ইনফ্লামেশন হয়। আর চিনি যোগ করলে সেই ক্ষতি আরও বেড়ে যায়।

 যূথী/দীপ্ত সংবাদ