শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
লাইফস্টাইল

দুধে ভেজাল আছে কি না বুঝবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুধে ভেজাল আছে কি না বুঝবেন যেভাবে

 

পুষ্টিগুণের কারণে দুধকে আদর্শ খাবার বল হয় । এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, বি২, বি১২, পটাশিয়াম এবং সেলেনিয়ামের মতো উপকারী উপাদান। হাড় শক্তিশালী করতে এবং ওজন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে দুধ। এটি এমন এক পানীয়, যা শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই খেয়ে থাকেন।

তবে আজকাল পুষ্টিসমৃদ্ধ এই খাবারেও নানা ভেজাল মেশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। দুধের সঙ্গে কখনও পানি, কখনও অন্য কোনও ক্ষতিকারক উপাদান মিশিয়ে দুধের পরিমাণে বাড়ানো হচ্ছে। তবে বাজারজাত সব দুধেই যে ভেজাল মেশানো থাকে, তা নয়।

তবে এই বিষয়ে নিশ্চিত হতে একবার পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে দুধে ভেজাল মেশানো আছে কিনা। আর এই পরীক্ষা বাড়িতেই করা সম্ভব।

দুধে পানি মেশানো হলে : দুধে অনেকেই পানি মেশান। এতে কারও শরীরের তেমন একটা ক্ষতি না হলেও দুধের পুষ্টিগুণ যে কমে, তাতে কোনও সন্দেহ নেই। দুধে পানি মেশানো আছে কিনা, তা বোঝার সহজ একটা উপায় আছে। ছোট একটা বাটিতে অল্প পরিমাণে দুধ নিয়ে কোনও ঢালু জায়গায় ফেলুন। দুধ যদি খুব তাড়াতাড়ি গড়িয়ে যায়, তাহলে বুঝবেন তাতে একটু বেশি মাত্রাতেই পানি মেশানো আছে। কারণ খাঁটি দুধ এত তাড়াতাড়ি গড়িয়ে যায় না।

আরেকভাবেও দুধে পানি মেশানো আছে কিনা, তা বুঝে ফেলা সম্ভব। এক্ষেত্রে অল্প একটু দুধ চকচকে, ঢালু জায়গায় ফেলুন। দুধে যদি পানি মেশানো না থাকে, তাহলে তা দুধ গড়িয়ে যাওয়ার সময় দাগ ছেড়ে যাবে। আর যদি দুধ কম, পানি বেশি থাকে, তাহলে কোনও দাগই হবে না।

দুধে ডিটারজেন্ট মেশানো হলে: অনেকে দুধে ডিটারজেন্টও মেশান। এই পরীক্ষার জন্য ৫–১০ মিলি দুধে সম পরিমাণে পানি মিশিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিন। মিনিট খানেক বাদে যদি দেখেন দুধের উপরের অংশে সাবানের ফেনার মতো তৈরি হয়েছে তাহলে বুঝবেন আপনি ভেজাল দুধ কিনে এনেছেন।

দুধে ‘ইউরিয়া‘ মেশানো হলে: দুধ কিনে আনার পর তাতে ইউরিয়া মেশানো আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়াটা জরুরি। একটা পাত্রে অল্প পরিমাণে দুধ নিয়ে তাতে পরিমাণ মতো সোয়াবিন পাউডার মিশিয়ে নিন। কিছু সময় পর মিশ্রণটা ভালো করে নাড়িয়ে নিয়ে তাতে একটা লিটমাস পেপার চুবিয়ে দিন। যদি দেখেন লিটমাস পেপারটা ধীরে ধীরে নীল রঙের হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তাতে ইউরিয়া মেশানো রয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ