শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন এমজিএইচ গ্রুপের সিইও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন এমজিএইচ গ্রুপের সিইও

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আনিস আহমেদ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

দুদক কর্তৃক মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মামলাটি প্রত্যাহারের সুপারিশসহ আনিস আহমেদকে অব্যাহতি প্রদানের আবেদন আদালতে দাখিল করেন। মামলাটি প্রত্যাহার হলে আদালত জব্দকৃত আলামত ফেরতেরও নির্দেশ দেন।

আদেশে আদালত জানায়, ‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮‘ এবং ‘দ্য ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৫৮‘ এর ধারা অনুযায়ী আনিস আহমেদের বিরুদ্ধে দুদকের প্রসিকিউশন প্রত্যাহার করা হলো।

একই আদেশে তাকে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অভিযোগ থেকেও অব্যাহতি দেয়া হয়। এছাড়া, মামলায় জব্দকৃত আলামত বিধি মোতাবেক ফেরত প্রদানের নির্দেশ দেয়া হয়েছে তদন্তকারী কর্মকর্তাকে।

২০২২ সালের ডিসেম্বর মাসে আনিস আহমেদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল দুদক।

প্রসঙ্গত, আনিস আহমেদ একজন খ্যাতনামা আন্তর্জাতিক ব্যবসায়ী এবং নিয়মিত করদাতা। তিনি দেশব্যাপী নানা ধরনের দাতব্য কাজের সঙ্গে যুক্ত। আনিস আহমেদ ও তার স্ত্রী মিলে প্রতিষ্ঠা করেছেন ‘সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন‘, যা সামাজিক কল্যাণে বিশেষ অবদান রেখে চলেছে। সম্প্রতি ফাউন্ডেশনটি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ২১০ জন শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে। এছাড়া, প্রতিষ্ঠানটি শিক্ষার উন্নয়নসহ নানা ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করছে।