শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

দুই ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুই ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব

মাঠের লড়াইয়ে বরাবরই আগ্রাসী তানজিম হাসান সাকিব। তার আগ্রাসন থেকে এতটুকু ছাড় পান না প্রতিপক্ষের ব্যাটাররা। তবে কখনো কখনো এই আগ্রাসন বিপত্তিও ডেকে আনে। চলমান বিপিএলে ৪টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে সিলেট স্ট্রাইকার্সের এই পেসারকে।

ঘটনাটি মুলত চিটাগং কিংসের কাছে গতকাল হারের ম্যাচের। মিরপুরে তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্ককে আউট করার পরে ইংলিশ এই ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় এই পেসারকে। আর বিষয়টি নজর এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের।

ম্যাচ শেষে অনফিল্ড আম্পায়াররা সাকিবের এমন আচরণের কথা ম্যাচ রেফারিকে জানান। এরপর ম্যাচ রেফারি এহসানুল হক সেজান সাকিবকে একটি ডিমেরিট পয়েন্ট দেন। সেইসঙ্গে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও গুনতে হয় তাকে।

বিপিএলে এর আগেও ডিমেরিট পয়েন্টস পেয়েছিলেন ডানহাতি এই টাইগার পেসার। ১২ জানুয়ারি খুলনা টাইগার্সের মোহাম্মদ নওয়াজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব। সেবার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনেন তিনি।

এক আসরে সবমিলিয়ে চারটি ডিমেরিট পয়েন্ট হওয়ায় সিলেটের হয়ে আগামী দুই ম্যাচে নিষিদ্ধ থাকছেন তিনি। তবে এ নিষেধাজ্ঞা কারণে আর্ন্তজাতিক ম্যাচ খেলতে কোনো সমস্য হবে না তার। কারণ এ নিষেধাজ্ঞা শুধুমাত্র ঘরোয়া আসরের জন্য প্রযোজ্য। তাতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে কোনো সমস্যায় হবে না তার।

আল