
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন মুশফিক

টেস্ট ক্রিকেট থেকে অবসরের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। তাই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে এই সিরিজকেই বেছে নিয়েছেন মুশফিক।








