শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা হত্যায় আরও একজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা হত্যায় আরও একজন গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) হত্যার ঘটনায় মো. রাসেল (২২) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) ভোরে রাসেলকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হলো।

এর আগে যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় তারা হলেন– আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।

শনিবার দুপুরে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আযম এসব তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে শনাক্ত করা হয়। তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।

এছাড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্লিজেন্ট প্রোপার্টির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ রবিউল আলম রবিকে গ্রেফতারে অভিযান চলছে। রবিউল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এদিকে সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।

এর আগে গত বৃহস্পতিবার সকালে হাতিরঝিল এলাকায় খুন হন তানজিল জাহান ইসলাম ওরফে তামিম। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা।

আল/ দীপ্ত সংবাদ