ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ও ধরপাকড়ের মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে মমতার বাসভবনের বাইরে থেকে তাকে আটক করা হয়।
এর আগে দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে গুরুগ্রাম পুলিশ।
এছাড়া, দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় পুলিশ বিমানে প্রবেশ করে তাকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে।
দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি না দেওয়ায় রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভে যোগ দিতে আসা বহু মানুষকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।