শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

দারুন অনুভুতি নিয়ে এনফিল্ড ছাড়ল আর্সেনাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দারুন অনুভুতি নিয়ে এনফিল্ড ছাড়ল আর্সেনাল

 

বড় দিনের আগেই দারুন এক অনুভুতি নিয়ে এনফিল্ড ছেড়েছে আর্সেনাল। লিভারপুলের বিপক্ষে ১–১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষেই থাকলো গানাররা।

ম্যাচের শুরুতেই এনফিল্ডকে থমকে দেয় আর্সেনাল। ৪ মিনিটেই হেডে গোল পেয়ে যান ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল।

সমতায় ফিরতে মরিয়া অল রেডদের অপেক্ষা করতে হয় ম্যাচের ২৯ মিনিট পর্যন্ত। গানার ডিফেন্ডারকে বোকা বানিয়ে ক্রস শটে দূর্দান্ত ফিনিশিং দেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ।

ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে শততম লিগ ম্যাচটার দ্বিতীয়ার্ধ ছিলো অল রেডদের দখলে।

৭০ মিনিটের পর বেশ কয়েকটি দারুন সুযোগ তৈরী হলেও অল্পের জন্য গোল পায়নি ইয়ুর্গেন ক্লপের দল। শেষ পর্যন্ত অ্যানফিল্ডে জয়ের সমীকরন মেলাতে ব্যর্থ লিভারপুল।

আর তাতেই নিশ্চিত হয়েছে আর্সেনালের শীর্ষে থেকে বড়দিন উদযাপন।

 

এসএ/দীপ্ত নিউজ